কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষে হামাদ আল-আরাদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলেন, রিফান্ড সংক্রান্ত আইন প্রয়োগে কোনো শিথিলতা দেখানো হবে না এবং নিয়ম অমান্যকারীদের জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হবে।
এ বছর শীতকালে বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইট ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে না নামতে পারলে চট্টগ্রাম ও সিলেটে নামবে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল ২০২৫ সালের প্রখমার্ধে পুরোপুরি চালু করতে সব কাজ গুছিয়ে নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।